স্বাগতম!  বান্দরবান পৌরসভা, বান্দরবান পার্বত্য জেলা।    নিয়মিত পৌরকর পরিশোধ করুন।    ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন।    গাছ লাগান, পরিবেশ বাঁচান।    পানি অপচয় রোধ করুন।    শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করুন।    এই প্রিয় শহর আপনার, একে সুন্দর রাখার দায়িত্বও আপনার।    যত্রতত্র পোস্টার/বিজ্ঞাপন স্থাপন ও লেখনী থেকে বিরত থাকুন, শহরের সৌন্দর্য্য বজায় রাখুন।    শহরের যানজট নিরসনে ট্রাফিক আইন মেনে চলুন।

পৌরসভা পরিচিতি

বান্দরবান পৌরসভা ১৯৮৪ সালে ১৫.৮৮ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে ‘গ’ শ্রেণীর পৌরসভা হিসাবে গঠিত হয়। যাহা পরবর্তীতে ২০০১ সালে ‘ক’ শ্রেণীর পৌরসভাতে উন্নতি লাভ করে। শহরের চতুরদিকে পাহাড় বেষ্টিত এবং মাঝখানে সাঙ্গু নদী বয়ে গেছে। অপার সৌন্দর্য আর সবুজ পাহাড়ে ঘেরা বান্দরবান পার্বত্য জেলা। সর্বোচ্চ সংখ্যক বাঙ্গালিসহ ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং, পাহাড়ী নদী আর অসংখ্য প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্যপট বুকে নিয়ে এ পার্বত্য জেলা আপন মহিমায় সমুজ্জ্বল। এখানকার জীবন-জীবিকা, সামাজিক আচার অনুষ্ঠান নানা বৈচিত্রে পরিপূর্ণ। পাহাড়ী কন্যা বান্দরবানে বেড়ানোর মত অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। পর্যটন আকর্ষণীয় স্থান হিসাবে রয়েছে মেঘলা, নীলাচল, নীলগিরি, চিম্বুক, শৈল প্রপাত, রিঝুক ঝর্ণা, কেউক্রাডং, বগালেক ও দেবতাখুমসহ আরো অনেক দর্শনীয় স্থান। শহরের প্রাণ কেন্দ্রে রয়েছে বোমাং রাজ পরিবারের অবস্থান, যাহা পাহাড়ী জনগণের প্রতীক। বর্তমানে প্রায় লক্ষাধিক জনগণ এই শহরে বসবাস করে। শহরের একপাশে রয়েছে বান্দরবান সেনানিবাস ও মাঝখানে বয়ে গেছে সাঙ্গু নদী। এই সাঙ্গু নদীর তীর ঘেষেই বান্দরবান পৌরসভার অবস্থান।

অফিস প্রধান


এস, এম, মনজুরুল হক
প্রশাসক
বিস্তারিত

প্রধান নির্বাহী কর্মকর্তা

মো: আবু আবদুল্লাহ

নির্বাহী প্রকৌশলী

বিরল বড়ুয়া

মোট পরিদর্শক

0076042
Visit Today : 52
This Month : 2072
Total Visit : 76042